র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০

বুধবার বিকাল চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজটি আবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার বড় সুযোগ। পাঁচ টি-টোয়েন্টিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলেই র‌্যাঙ্কিং টেবিলে বড় লাফ দেবে বাংলাদেশ। এক লাফে লাল-সবুজ জার্সিধারীরা পৌঁছে যাবে পাঁচ নম্বরে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়নি। এখন তাদের অবস্থান ১০ নম্বরে! তবে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে ২৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। রেটিং পয়েন্ট হবে ২৪১। 

অন্যদিকে হোয়াইটওয়াশ করতে পারলে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে এক লাফে পাঁচে উঠে যাবে তারা। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮।

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা আছে। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি নয়।

আজ প্রথম টি-টোয়েন্টির পর বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম