তামিম টি-টোয়েন্টি চুক্তিতে থাকছে না: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম ইকবাল। আজ (বুধবার) দুপুরেই জানিয়েছেন বাঁহাতি ওপেনার। আর বিকালে জানা গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির টি-টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন না তিনি।

আজ বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের টি-টোয়েন্টি চুক্তিতে না থাকার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘যেহেতু তামিম বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আর সামনে কোনও (টি-টোয়েন্টি) ম্যাচ নেই। ফলে তাকে টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হচ্ছে না।’

এবারের চুক্তির মেয়াদ গত মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু তামিম খেলছেন না, আর এ বছর কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের আর কোনও ম্যাচ নেই, তাই তামিমকে চুক্তির বাইরে রেখেছে বিসিবি।

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তামিম। জিম্বাবুয়েতে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ফরম্যাট খেলেননি। একই কারণে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ছিলেন না। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও নির্বাচকরা আশা করেছিলেন, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন। কিন্তু ম্যাচ অনুশীলনের ঘাটতির সঙ্গে অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। তার আগে নিজের সিদ্ধান্তের কথা বিসিবি সভাপতি পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম