টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের দিনে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহদের। প্রথমবারের মতো শীর্ষ সাতে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। 

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর র‌্যাঙ্কিং পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরই র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। ২২ ম্যাচে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লাল-সবুজ জার্সিধারীরা।

এখন বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। বাংলাদেশের ওপরে থাকা অস্ট্রেলিয়ার ২৪০ রেটিং পয়েন্ট ও দক্ষিণ আফ্রিকা ২৪৬ রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ড সিরিজে ভালো করার ধারা ধরে রাখলে এই দুই দলকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে উঠে যাবে বাংলাদেশ।

কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে এক লাফে পাঁচে উঠে যাবে তারা। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে ২৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। রেটিং পয়েন্ট হবে তখন ২৪১।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে টি-টোয়েন্টির শক্তি দেখিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম