সাকিবদের বেতন বাড়াচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

গতবার ১৭ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার আরও ৭জন যুক্ত করায় সংখ্যাটা দাঁড়িয়েছে ২৪ জনে। তবে ক্রিকেটারদের গ্রেডিং এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকরাম খান জানিয়েছেন, এবার ক্রিকেটারদের বেতন বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘গ্রেডের ভিত্তিতে বেতন বাড়ায় পার্থক্য থাকবে। চিন্তা-ভাবনা করে এটা করবো। তবে ক্যাটাগরি অনুযায়ী প্রায় ১৫-৩৫ শতাংশ বেতন বাড়িয়েছি।’

২৪ ক্রিকেটারের ক্যাটাগরি কীভাবে করা হবে- এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেছেন, ‘একটা আছে, যারা বেশি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তাদেরকে আমরা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রেখেছি। তারপর ‘এ’ আছে, ‘বি’ আছে, ‘সি’ আছে। আমরা ম্যাচের ওপর একটা পয়েন্ট ধরে রাখি। যে বেশি খেলেছে, তাদের ‘এ’ প্লাস ধরেছি। যারা নতুন এসেছে, তাদের আমরা ইন করেছি জাস্ট রুকি হিসেবে। এভাবেই আমরা করেছি।’

কেন্দ্রীয় চুক্তিতে যারা:

প্রথমবার যারা (৪ জন): শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি (১২ জন): তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন।

টেস্টের কেন্দ্রীয় চুক্তি (১৪ জন): নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, এবাদত হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তি (১৫ জন): মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম