বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচ হারলেও সেখান থেকে শিক্ষা নিয়ে তা পরের ম্যাচে কাজে লাগাতে চাইছেন কিউই অধিনায়ক। আগের দিন ম্যাচ হেরে এমনটাই জানিয়েছিলেন, কিউই অধিনায়ক টম ল্যাথাম।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণে খেই হারায় সফরকারীরা। মাত্র ৬০ রানে অলআউট হয়ে তারা টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে কম রানের স্কোর গড়ে। হারের পর ল্যাথাম বলেছিলেন, ‘আশা করি যা হয়েছে, ওখান থেকে আমরা শিখতে পারবো। এই কন্ডিশন জয়ের পথ খুঁজে বের করতে হবে আমাদের। কারণ এখানে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন।’
তাই এখন কন্ডিশন বুঝেই বাংলাদেশের ওপর আক্রমণ চালাতে চায় কিউইরা, ‘আমরা বোঝার চেষ্টা করছি, এখানে কত রান নিরাপদ। আমি নিশ্চিত প্রথম ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। ছেলেরা যেভাবে বোলিং করেছে, তাতে গর্বিত। এই কন্ডিশনে কাজটা কঠিন। এখানে রান করাটা খুব সহজ নয়। যদি আমরা ভালো স্কোর গড়তে পারি, তাহলে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারবো।’









