তবুও থেমে নেই মহসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১

জাতীয় ক্রিকেট দলের কথা এলে প্রথমেই আমাদের মনে আসে বিখ্যাত সব ক্রিকেটারদের নাম। যাদের কল্যাণে বিদেশি এই খেলাটি আমাদের মাঝে হয়ে উঠেছে এত জনপ্রিয়। কিন্তু অতি পরিচিত তারকা ক্রিকেটারদের ভিড়েও লুকানো এক নক্ষত্র হচ্ছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। অটল ইচ্ছাশক্তি, পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে তিনি নিজের মতো আরও অনেককে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছেন। 

শুধু অনুপ্রাণিত করেই মহসিন থেমে নেই। নিজের লক্ষ্যটা করেছেন আরও বড়। নানা সমস্যায় এবারের প্যারালিম্পিকে অংশ নিতে পারেননি। কিন্তু প্রতিবন্ধীদের আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চাইছেন আগামীবার। সেই লক্ষ্যের কথাই শুনিয়েছেন মহসিন, ‘অবশ্যই, এটি আমাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। সমসাময়িক বিভিন্ন সমস্যার কারণে এবার বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু পর্দায় আমাদের ক্রীড়াঙ্গনের অনেক বন্ধুদের দেখে খুব ভালো লাগছে। আশা করছি, পরবর্তী প্যারালিম্পিক্সে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং দেশের জন্য বড় সাফল্য আনতে পারবো।’

ছোটবেলা থেকে মহসিন ক্রিকেট ভালোবাসেন। তাই শারীরিক প্রতিবন্ধকতা ক্রিকেটের প্রতি তার প্রগাঢ় ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে মহসিন ভেঙেছেন একের পর এক সীমাবদ্ধতা। মাত্র আট মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুই পায়ে চলার শক্তি হারান টঙ্গীর ছেলে মহসিন। তবে থেমে থাকেননি, হুইলচেয়ারে বসেই ক্রিকেট খেলা ও তার মতো অন্য ক্রিকেটারদের সংগঠিত করার কাজ ঠিকই করেছেন।

তার প্রতিষ্ঠিত সংস্থাটির নাম ‘হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ’। এই বেসরকারি ও অলাভজনক সংস্থাটির প্রতিষ্ঠাতা মহসিন নিজের স্বপ্নের বাস্তবায়ন যেমন করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কারণ, বিশেষ এই ক্রিকেটদল শুধু দেশে নয়, বিদেশেও বিভিন্ন টুর্নামেন্ট জিতে গৌরব বয়ে আনছে। কিন্তু তার সাফল্যগাঁথার পেছনে রয়েছে নানান প্রতিকূলতা, যা পেরিয়ে আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। 

মহসিন শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন ঘরের ভেতরে। খেলার সঙ্গী না থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে খেলতেন একা একাই। এতে আশেপাশে অনেকের ঠাট্টা আর বিদ্রুপের শিকার হলেও ক্রিকেটপ্রেম দমিয়ে রাখতে পারেননি। বরং তার মতো অন্য যারা আছেন, তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়, কাজ করতে শুরু করেন সেই লক্ষ্যে।

খুব দ্রুতই মহসিন বুঝতে পারেন যে, এই আনন্দ অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হলে তার সাহায্যের প্রয়োজন। ২০১০ সালে ফেসবুকে নিজের ছবি পোস্ট করেন মহসিন। সেই থেকে বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের প্রতিচ্ছবি হয়ে আছেন তিনি। ২০১৪ সালে ভারতে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় তার নেতৃত্বাধীন দল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সেবার পুরস্কারও পেয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় ইমাগো স্পোর্টস সংস্থার সাহায্যে পরিচালিত হয় দেশের প্রথম জাতীয় হুইলচেয়ার টুর্নামেন্ট। সেখানে চারটি দলের হয়ে হুইলচেয়ারে বসা মোট ৩২ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন। ফেসবুকের মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ এবং সেখান থেকেই দল গড়া। 

বর্তমানে ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট – বিডাব্লিউসি’ এর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ২০ হাজারেরও বেশি। এত মানুষের ভালোবাসা ও শুভকামনা নিয়ে সংস্থাটিতে এখন আছেন ১৭০-এর অধিক রেজিস্টার্ড হুইলচেয়ার ক্রিকেটার। 

মহসিন প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বহু বছর হলো। এই অক্লান্ত পরিশ্রম, দৃঢ় সংকল্পের পেছনে রয়েছে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা। অদম্য মহসিন এই কোভিড-১৯ মহামারির মাঝেও কার্যক্রম চালিয়ে গিয়েছেন। বিডাব্লিউসির ফেসবুক পেজের মাধ্যমে আইডেন্টিটি ইনক্লুশন এবং ইয়ুথ পলিসি ফোরাম সহ বেশকিছু এনজিও এবং ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তায় ৯ হাজার প্রতিবন্ধী শিশুর পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। 

তিন বছর আগে সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও ক্রীড়া উন্নয়ন— এই তিনটি বিভাগে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছিল। মহসিন সেখানে পুরস্কার পেয়েছেন শিশু বা প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রমের আওতায়। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তুলে দেন সম্মাননা সার্টিফিকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম