লিটনের ফেরায় ছন্দ পতন

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯

দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। জীবন পেয়ে পরে আবার কিউইদের ওপর আগ্রাসী হতেও সময় নেননি। রানের চাকা সমৃদ্ধ করতে গিয়েই অদ্ভূতভাবে বোল্ড হয়ে ফিরেছেন। তার বিদায়ের পর মুশফিক-সাকিবও ফিরেছেন সাজঘরে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ১০৩ রান।    

তিন স্পিনার দিয়ে শুরুতে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করেছিল নিউজিল্যান্ড। স্লো পিচ হওয়ায় তাতে সফল হওয়ার সুযোগও তৈরি হয়েছিল। ১.৩ ওভারে কোল ম্যাকনকির স্পিনে ক্যাচ দিয়েছিলেন লিটন। কিন্তু স্কয়ার লেগে থাকা কলিন ডি গ্র্যান্ড হোম বলটি হাতে জমাতে পারেননি। এর পর অবশ্য দেখে শুনেই খেলতে থাকেন দুই ওপেনার। মিরপুরে যেখানে রান তোলাই কষ্টসাধ্য, সেখানে দুজনের কৌশলী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আসে ৩৬ রান।  

তার পর ধীরে ধীরে হাতও খোলা শুরু করেছিলেন লিটন। আগ্রাসী হয়ে একটি ছক্কাও মেরেছেন। কিন্তু রাচিন রবীন্দ্রর দশম ওভারে অদ্ভূতভাবে বোল্ড হয়ে ফিরেছেন এই ওপেনার। তার আগে ৫৯ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছেন তিনি। ২৯ বলে লিটনের ইনিংসটি ছিল ৩৩ রানের। ৩টি চারের সঙ্গে ছিল একটি ছয়ের মার। লিটনের বিদায়ের পরেই হঠাৎ দেখা দেয় ছন্দপতন। 

পরের বলে স্টাম্পড হয়ে ফিরেছেন মুশফিক। হঠাৎ চাপে পড়ে যাওয়া বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল করে যান সাকিব। পরের ওভারে ম্যাকনকির বলে ক্যাচ উঠিয়ে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ততক্ষণে নামের পাশে লেখা হয়ে গেছে ৭ বলে ১২টি রান। অভিজ্ঞরা ফিরলেও একপ্রান্ত আগলে খেলছেন নাঈম। ব্যাট করছেন ৩৮ রানে। সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ (১৮)। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম