দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড টাইগারদের

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭

টি-টোয়েন্টির ইতিহাস ঘাঁটলে দেখা যায় ক্ষুদ্রতম ক্রিকেটের এই সংস্করণে বরাবরই নড়বড়ে বাংলাদেশ। টাইগাররা নিজেদের ক্রিকেট ইতিহাসে একবারই ১৬০-এর বেশি রান তাড়া করে জিতেছে। সেটিও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা সেই আলোচিত ম্যাচে।  দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ১৬৫ রানের জবাবে আফতাব আহমেদের ৪৯ বলে অপরাজিত ৬২ ও আশরাফুলের ২৭ বলে ৬১ রানের দানবীয় ইনিংসে ভর করে ম্যাচ জিতে বাংলাদেশ। এরপরে আর কখনও ১৬০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি টাইগাররা।
ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুললেও ১৮তম ওভারে নুরুল হাসানের একটি চারের মার ও জিম্বাবুয়ের বোলার ব্রায়ান ভিট্টরির 'সহায়তা'য় (ভিটরির বিশাল ওয়াইড চারে পরিণত হলে ৫ রান অতিরিক্ত যোগ হয় টাইগারদের স্কোরবোর্ডে) দুই ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান।শুক্রবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে বাংলাদেশকে ১৬৪ রানের টার্গেট দেওয়ার পর ঘুরেফিরে এলো সেই একই প্রশ্ন। বাংলাদেশ কি পারবে? তবে আশঙ্কাকে দূরে ঠেলে এ যাত্রায় সাকিব ও সাব্বিরের ব্যাটে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১৮.৩ ও ১৮.৪ বলে পরপর দুটি চার মারেন সাকিব। ১৮.৫ ওভারে আবারও লুক জঙউইয়ের বিশাল ওয়াইড চারে পরিণত হলে আর ব্যাট চালাতে হয় হয়নি সাকিবকে। এই চারের মধ্যে দিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেয় বাংলাদেশ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম