এমন জয়েও মিশে আছে ভয়!

রবিউল ইসলাম
০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

উইকেট একটু ভালো হতেই যেন বোলাররা খেই হারালেন! আগের ম্যাচে ৬০ রানে অলআউট করা নিউজিল্যান্ডকে আজ চাপে রাখতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। আর তাতে করে জয় প্রায় বেরই করে ফেলেছিল কিউইরা। শেষ পর্যন্ত যদিও পারেনি। কিন্তু ভালো হয়ে ওঠা উইকেটে বাংলাদেশের বোলারদের সামর্থ্য নিয়ে প্রশ্নটা উঠছেই। যে কারণে ৪ রানের জয়ের পরও ভয়টা থেকেই যাচ্ছে!

অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্লো উইকেটে বানিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছিল। একই ফাঁদ পেতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সাফল্য পেতে মরিয়া তারা। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরের মতো স্লো ও টার্নিং উইকেটে পাওয়ার কোন সম্ভাবনাই নেই। ফলে ওমন উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা কেমন করবে প্রশ্নটা সেখানেই। সর্বশেষ সাত ম্যাচের মধ্যে শুক্রবারই মিরপুরের উইকেট কিছুটা ভালো ছিল। এমন ভালো উইকেটে পাওয়াতেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দারুণ লড়াই করেছে, যেখানে বাংলাদেশের বোলাররা পুরোপুরি চ্যালেঞ্জ জানাতে পারেনি।

তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বকাপের আগে এমন স্লো উইকেটে জিতে কী লাভ? কিন্তু ক্রিকেটারসহ টিম ম্যানেজমেন্ট মনে করছে জয়ের বিকল্প অন্য কিছুতে হতে পারে না। প্রত্যেকেই ধারাবাহিক জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উন্মুখ! অথচ জয় ছাপিয়ে ব্যাটসম্যান-বোলারদের প্রস্তুতিটাও যে জরুরি সেটি যেন শুক্রবারের ম্যাচ আঙুল দিয়েই দেখিয়ে দিলো! অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে আজকেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে দেখা গেছে বাংলাদেশকে।

আগের ম্যাচের তুলনায় ভালো উইকেটে শুক্রবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। কিন্তু মোটামুটি ভালো উইকেটে দেড়শো রানও ব্যাটসম্যানরা তুলতে পারেনি। কুড়ি ওভারের ধুম ধারাক্কা ক্রিকেটে মোহাম্মদ নাঈম খেলেছেন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস। লিটন ২৯ বলে ৩৩ রান, মাহমুদউল্লাহ ৩২ বলে অপরাজিত থেকেছেন ৩৭ রানের। আর তাতে ১৪১ রানের মোটামুটি সংগ্রহ দাঁড় করতে পারে লাল-সবুজেরদল। কিন্তু ওমান কিংবা আরব আমিরাতের কন্ডিশনে ম্যাচ জিততে এমন স্কোর যথেষ্ট চ্যালেঞ্জিং নয় মোটেও। পাশাপাশি স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ার অহরহ রেকর্ডতো আছেই। যা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরে হরহামেশাই দেখা যায়।

একই অসহায়ত্ব দেখা গেছে বাংলাদেশের বোলিংয়েও। আগের ম্যাচে মোস্তাফিজ-সাইফউদ্দিনরা যেভাবে টার্ন পেয়েছেন, আজ সেভাবে পাননি। ফলে দু’জন ছিলেন ছন্নছাড়া, উইকেট শূন্য। আগের ম্যাচে কিউই ব্যাটসম্যানদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া মোস্তাফিজ ওভার প্রতি সাড়ে ৮ করে রান দিয়েছেন আজ। লেংথ হারিয়ে বাজে দিন পার করেছেন কাটার মাস্টার। যে কাটার স্লোয়ারে তিনি দক্ষ, সেগুলোর কার্যকর উপস্থিতি দেখা যায়নি। শুধু তাই নয়, পঞ্চম বলটি ব্যাক অব দ্য হ্যান্ডে করতে গিয়ে দলের হারের কারণও হতে যাচ্ছিলেন! তার ওই বলে ৫ রান আসলে শেষ দুই বলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ৮ রানের। শেষ পর্যন্ত তিন রান দিলে বাংলাদেশ পায় ৪ রানের জয়।

মোস্তাফিজের মতো সাইফউদ্দিনও ভালো বোলিং করতে পারেননি। ৪ ওভারে ৯ রান দিয়েছেন। উইকেটের সুবিধা নিয়ে আগের ম্যাচে ৭ রানে দুই উইকেট নিলেও আজকের ব্যর্থতার কারণ কি উইকেট? অথচ আগের দিন সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন জানিয়েছিলেন, যে কোন উইকেটেই বোলিং করার সামর্থ্য তার আছে। বিশ্বকাপের আগে এমন স্লো উইকেটের কোন প্রভাব পড়বে না। বাস্তবে যার প্রমাণ পাওয়া গেলো আজ।

শুধু এই দুই পেসারই নয়, বোলিং ভালো হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। বেশ কিছু আলগা বল দিয়ে বাউন্ডারি হজম করেছেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন মেহেদী হাসান। ১২ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

তবে বাংলাদেশকে কঠিন সময় উপহার দেওয়ার পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামের। তাতে সন্দেহ নেই। তিনি একাই দলকে টেনে নিয়ে গেছেন। বাংলাদেশের কোন বোলারই তাকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলা ল্যাথাম একটু হলেই ম্যাচটি বের করে ফেলে ছিলেন! আর তাইতো হেরে যাওয়ার ভয়টা কাজ করেছে শেষ ওভারেও!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম