অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয় নম্বরে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

টানা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর তাতে প্রথমবারের মতো শীর্ষ ছয়ে  উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ ছয় নম্বরে উঠায়, পেছনে চলে গেছে অস্ট্রেলিয়া! 

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে এক ধাপ এগিয়েছে মাহমুদউল্লাহর দল। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জেতার পর ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ সাতে উঠেছিল। দুইদিনের ব্যবধানে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলেছে টাইগাররা।

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর র‌্যাঙ্কিং পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পরই র‌্যাঙ্কিংয়ে সেটা প্রভাব ফেলেছে। ২৩ ম্যাচে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে এখন বাংলাদেশ।

এখন মাহমুদউল্লাহদের সামনে সুযোগ দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার ২৪৬ রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ড সিরিজে ছন্দ ধরে রাখলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে উঠে যাবে বাংলাদেশ।

কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলেই পাঁচে ওঠা নিশ্চিত। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। তখন রেটিং পয়েন্ট হবে ২৪১।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে টি-টোয়েন্টির শক্তি দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪ রানের ব্যবধানে। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম