ওপেনিং জুটিতে স্বস্তি মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৬

কুড়ি ওভারের ক্রিকেটে গত ৬ ম্যাচেই বাংলাদেশের ওপেনিং জুটি ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সর্বোচ্চ জুটি ছিল ৪২ রানের। কিন্তু শুক্রবার নাঈম শেখ ও লিটন দাসের কল্যাণে ৫৯ রানের ওপেনিং জুটি দেখলো বাংলাদেশ। তাতেই স্বস্তি ফিরেছে ড্রেসিংরুমে। ম্যাচ শেষে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

এমন তৃপ্তির কারণ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে না। অভিজ্ঞ ওপেনারের অনুপস্থিতিতে জুনিয়রদের কাঁধেই দায়িত্বটা বেশি। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে সেই দায়িত্ব পালন করতে পারছিলেন না সৌম্য-লিটন-নাঈমরা। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে নাঈম-লিটনের ওপেনিং জুটি দেখে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে এবং এই সিরিজেও নতুন বলে ব্যাট করাটা খুব কঠিন। অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলেছি, ওদের ওপেনিং জুটি খুব একটা সফল হয়নি। আমাদের হয়তো একটা ম্যাচে কিছুটা ভালো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়তো বা কিছু ম্যাচে ভালো হয়নি। কিন্তু আজকে লিটন ও নাঈম যে ইনিংস খেলেছে, সেটা দেখাটা ছিল সন্তুষ্টির। যেভাবে তারা গ্যাপ বের করেছে এবং রান তুলেছে, তা গুরুত্বপূর্ণ ছিল।’

লিটন-নাঈমের প্রশংসা করে মাহমুদউল্লাহ আরও বলেছেন, ‘আমার মনে হয়, নতুন বলে ব্যাটিং করাটা অনেক কঠিন, বিশেষ করে এই উইকেটে। যখন বলের সিম শক্ত থাকে, ওই সময় বেশ বাউন্স হয়, কয়েকটা বল স্কিড করে, কিছু বল খুব শার্প স্পিন করে। সে হিসেবে নাঈম ও লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের যেরকম শুরুটা দরকার ছিল পাওয়ার প্লেতে, ওরা পারফেক্ট শুরুটা এনে দিয়েছে। আমরা ভালো জুটি পেয়েছি।’

অস্ট্রেলিয়া সিরিজ থেকেই মিরপুরের উইকেট নিয়ে আলোচনা ছিল। কিন্তু কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচের পর আজকের উইকেটের চরিত্রটা ভিন্ন ছিল। শুক্রবারের উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয়, আগের ম্যাচের তুলনায় উইকেট আজকে বেশ ভালো ছিল। দিনের বেলায় যখন আমরা ব্যাট করেছি, তখন স্পিন ধরছিল। বাউন্সও একটু উঁচু-নিচু হচ্ছিল। কিন্তু আলোর নিচে আস্তে আস্তে উইকেট ভালো থেকে আরও ভালো হয়েছে। এমন উইকেটে ১৪০ ডিফেন্ড করতে পেরেছি, কৃতিত্ব বোলারদের।’

মোস্তাফিজের শেষ ওভার নিয়েও প্রশ্ন উঠে অধিনায়কের কাছে। শেষ দিকে তার নো বলে জয়ের প্রায় কাছেই পৌঁছে যায় কিউইরা। এই চ্যালেঞ্জে জেতায় মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ, ‘শেষ দিকে বোলারদের কোন টোটাল ডিফেন্ড করা লাগতে পারে, এক ওভার বা দুই ওভারে। যেটা আজকে মোস্তাফিজ ব্রিলিয়ান্টলি করেছে এবং খুব ভালোভাবে শেষ করেছে। এজন্য আমরা ম্যাচটি জিততে পেরেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম