প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে মাশরাফি বিন মুর্তজাকে ছাপিয়ে টি-টোয়েন্টির সফলতম অধিনায়ক এখন মাহমুদউল্লাহ। আগামীকাল (রবিবার) সিরিজের তৃতীয় ম্যাচে এই মাহমুদউল্লাহর সামনেই অন্যরকম ‘সেঞ্চুরির’ হাতছানি। টস করতে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করবেন টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেও বিশ্বের সাত ক্রিকেটারের ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০০৭ সালে ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে কুড়ি ওভরের ফরম্যাটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮ ম্যাচ, সেখানে মাহমুদউল্লাহর ম্যাচ ৯৯টি! মাহমুদউল্লাহর পরে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬ ম্যাচ খেলেছেন।

সবচেয়ে বেশি ১১৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শোয়েব মালিকের। এরপর পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ খেলেছেন ১১৩ ম্যাচ। ভারতের রোহিত শর্মা ১১১ ম্যাচ খেলে তিন নম্বরে আছেন। ইংলিশ ব্যাটসম্যান ইয়োন মরগান ১০৭ ম্যাচ খেলেছেন। আইরিশ কেভিন ও’ব্রায়েন খেলেছেন ১০৩ ম্যাচ। মার্টিন গাপটিল ও রস টেলর ১০২ ম্যাচ করে খেলেছেন।

বাংলাদেশের ক্রিকেটে ‘আনসান হিরো’ হয়ে আছেন মাহমুদউল্লাহ। দলের প্রয়োজনে সবসময় ব্যাট কিংবা বল হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ৯৯ ম্যাচে ১২০.১৯ স্ট্রাইক রেটে রান করেছেন ১ হাজার ৭০২। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের হারানোর পর সংবাদমাধ্যমকে নিজের মাইফলক নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আলাদা কোনও পরিকল্পনা নেই। আমি চেষ্টা করবো যেন... আমার সবসময় যেটা লক্ষ্য থাকে, দলের জন্য খেলা ও দলে অবদান রাখা। আমি চেষ্টা করবো যদি আমি সুস্থ থাকি ও আমার ১০০তম ম্যাচটি খেলতে পারি, দলের জন্য যেন অবদান রাখতে পারি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম