১৫-২০ রানের আক্ষেপ জিম্বাবুয়ের

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৫ জানুয়ারি ২০১৬, ২০:০১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ২০:০৩

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে পরাজিত হয়েছে জিম্বাবুয়ে। তবে দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা মনে করেন গল্পটা ভিন্ন হতে পারতো যদি তাদের স্কোর বোর্ডে আরও ১৫-২০ রান বেশি যোগ হতো।

শুক্রবার জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাসাকাদজা। ব্যাট হাতে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে আসেন তিনি। ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে মাসাকদজা বলেন, ‘আমরা অন্তত ১৮০ রানের চিন্তা করেছিলাম। শেষ দিকে ১৫-২০ রান কম হওয়ায় সেটা হয়নি। উইকেট অনেক ভালো ছিলো; সহজেই ব্যাটে আসছিলো। আমরা যদি ১৮০ রান করতে পারতাম, তাহলে ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারতো।’ হ্যামিল্টন মাসাকাদজা

আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচে সমতায় ফেরার ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘নিজের যে দায়িত্ব থাকে, সেটা নিশ্চিত করাই আমার কাজ। কেউ সমর্থন জুগিয়ে গেলে সেটা ভালো। আমরা যদি একসঙ্গে ঠিকঠাক খেলতে পারি, ফলাফল আমাদের পক্ষে আসবেই।’

এই সিরিজে পানিয়াঙ্গারাকে না পাওয়াটা হতাশাও ব্যক্ত করলেন মাসাকাদজা। তিনি বলেন, ‘তার (পানিয়াঙ্গারা) মতো অভিজ্ঞ পেসারকে না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। সে না থাকায় ক্রেমারের উওর দায়িত্বটা বেশি চলে এসছে। বেলা শেষে আমাদের যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। আশা করি তরুণরাও দলের জন্য ভালো কিছু করতে এগিয়ে আসবে।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম