২ উইকেট পেলেই সাকিবের ইতিহাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২

নতুন সব রেকর্ডে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। মাঠে নামলেই রেকর্ডবুক ওলটপালট করা নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তার। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (রবিবার) ২ উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন সাকিব।

৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে। ৮৬ ম্যাচে ১০৬ উইকেট পাওয়া সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন লঙ্কান পেসারকে। পারফরম্যান্সের ধারা চলমান থাকলে আজই মালিঙ্গাকে টপকে চূড়ায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের!

শুধু তা-ই নয়, আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ২ উইকেট নিলে আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের কীর্তি গড়বেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ২৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন সাকিব। আর বাঁহাতি স্পিনারদের মধ্যে হবেন দ্বিতীয় বোলার।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১২ হাজার ২৮৮ রান ও ৫৯৮ উইকেট শিকার করেছেন সাকিব। তাই আর ২ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূরণ হবে তার।

তবে একটি জায়গায় তিনি হবেন অনন্য। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একই সঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন। যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০ হাজার রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট জ্যাক ক্যালিসের। তার উইকেট সংখ্যা ৫৭৭। এককথায় ২ উইকেট পেলে রেকর্ডের ডালি সাজিয়ে বসবেন সাকিব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম