পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কারা?

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০

আইসিসির বেঁধে দেওয়া সময়ের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের দলে রয়েছে চমক। বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান শারজিল খান ও অলরাউন্ডার ফাহিম আশরাফ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদেরও। 

মূলত নিউজিল্যান্ড সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়েই দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটিতে তিনজন রিজার্ভ ব্যাটসম্যানও রয়েছেন। এরা হলেন- উসমান কাদার, শাহনেওয়াজ ধানি ও ফখর জামান।

পাকিস্তানের টি-টোয়েন্টি প্রস্তুতি শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর।কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে লাহোরে। এর পর ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে। ১৩ ও ১৪ অক্টোবরের ম্যাচগুলো খেলেই পাকিস্তান উড়ে যাবে সংযুক্ত আরব আমিরাত। সেখানে ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ (সুপার টুয়েলভে) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান (উইকেটকিপার), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ: উসমান কাদার, শাহনেওয়াজ ধানি ও ফখর জামান।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম