নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র চেয়েছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

দিন কয়েক আগে নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার প্রস্তাব পান তামিম ইকবাল। বুধবার তাতে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদনও করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘আমরা তামিমের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সে নেপালে একটি টুর্নামেন্টে খেলতে আগ্রহী। অতি দ্রুত আমরা সিদ্ধান্ত নেবো।’

ওয়ানডে অধিনায়ককে ইপিএলে খেলার প্রস্তাব দিয়েছে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। কিন্তু বর্তমানে হাঁটুর চোটে এমনিতেই মাঠের বাইরে রয়েছেন তিনি। পুনর্বাসন শেষে সুস্থ হতে হতে চলতি মাস প্রায় লেগে যাবে। সে হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে যাবেন বামহাতি ওপেনার। 

ইনজুরির কারণে তামিম সর্বশেষ ১৯টি টি-টোয়েন্টি খেলতে পারেননি। প্রস্তুতির ঘাটতি, ইনজুরি ও বাস্তব পরিস্থিতি মিলিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাই নিজেকে ফিরে পাওয়ার মিশনে এই টুর্নামেন্টে তামিম অংশ নিচ্ছেন। 

৬ দলের অংশগ্রহণে ইপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেট, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, কেসরিক উইলিয়ামস, কোরে অ্যান্ডারসনের মতো তারকা ক্রিকেটাররা এই লিগ খেলছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম