নাঈমের দুঃখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

ওপেনিংয়ে সমস্যা মিটছে না। উদ্বোধনী জুটিতে বারবার ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও একই হাল। তবে নাঈম শেখ তার জায়গায় সন্তুষ্ট হতেই পারতেন। কিন্তু হতে পারলেন না! এবার আর ব্যাটিং ব্যর্থতায় কাঠগড়ায় উঠবেন না। দুঃখজনক রান আউটে হয়েছে তার চমৎকার ইনিংসের সমাপ্তি।

মাহমুদউল্লাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নাঈম। বদলি ফিল্ডার ডাগ ব্রেসওয়েলের চমৎকার থ্রো ধরে উইকেট ভেঙে দেন টম ল্যাথাম। ঝাঁপিয়েও ক্রিজে পৌঁছাতে পারেননি নাঈম। পরিস্থিতির দাবি মিটিয়ে চমৎকার খেলতে থাকা বাঁহাতি ওপেনার থামেন ২৯ রানে। ৩৫ বলের ইনিংসটি তিনি সাজান এক চার ও সমান ছক্কায়।

তার বিদায়ে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউইদের ৯৩ রানের জবাবে স্বাগতিকদের স্কোর ছিল ১৮ ওভারে ৪ উইকেটে ৮৩ রান।

সাকিব-মুশফিকের হঠাৎ কী হলো!

ব্যাটিং যেমন-তেমন হলেও সাকিব আল হাসান অন্তত বোলিংয়ে পুষিয়ে দিচ্ছিলেন। কিন্তু গত দুই টি-টোয়েন্টিতে বল হাতেও নেই সাফল্য। আর ব্যাটিংয়ে? শুধুই হতাশার ছবি। সাকিব তবু অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে কোনও না কোনও ভাবে অবদান রেখেছেন। কিন্তু মুশফিকুর রহিম, ‘মি. ডিপেন্ডেবল’ তো আসা-যাওয়াতেই ব্যস্ত!

কোয়ারেন্টিন বিধির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুশফিক। ফিরেছেন কিউইদের বিপক্ষে সিরিজে। কিন্তু ব্যাট হাতে মোটেও মেলানো যাচ্ছে না এই মুশফিককে। আগের তিন ম্যাচের ব্যর্থতা ঝেরে ফেরার সুযোগ ছিল আজ (বুধবার) চতুর্থ টি-টোয়েন্টিতে। কিন্তু মুখোমুখি তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন তিনি। এ নিয়ে চলতি সিরিজে দ্বিতীয়বার শূন্যতে আউট হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

আগের তিন টি-টোয়েন্টিতে তার স্কোর যথাক্রমে- ১৬*, ০, ২০*। দুটো ম্যাচে অপরাজিত থাকাকে ইতিবাচক ধরা যায়। কিন্তু মুশফিকসুলভ ব্যাটিং পাওয়া যানি। আজ তো নিজের প্রিয় প্যাডেল সুইপ খেলতে গিয়েই সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন এজাজ প্যাটেলের বলে।

কয়েক বল আগে এই এজাজের শিকার হয়েই স্টাম্পিং হয়ে ফিরে যান সাকিব। তার আউটটি ছিল আরও দৃষ্টিকটু। অপ্রয়োজনীয় শটে উইকেট বিলিয়ে এসেছেন তিনি। ডাউন দ্য উইকেটে গিয়ে শটস খেলতে চেয়েছিলেন, কিন্তু বল তার ব্যাটের নিচ দিয়ে উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে জমা পড়লে তিনি স্টাম্পিং করতে ভুল করেননি। ফেরার আগে সাকিব ৮ বলে এক বাউন্ডারিতে করেন ৮ রান।

ভুল শটে যে আউট হয়েছেন, সাকিবের বুঝতে দেরি হয়নি। আউট হওয়ার পরপরই তার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে। কিছুটা চাপও কি নয়? কারণ টানা দুই ম্যাচে বল কিংবা ব্যাট- কোনও জায়গায় সুবিধা করতে পারেননি। আজ বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

চার মেরেই লিটনের বিদায়

কোল ম্যাকনকির প্রথম বলটা সীমানা ছাড়া করলেন লিটন দাস। আত্মবিশ্বাস হোক কিংবা ঝোঁকেই হোক, আবারও বাউন্ডারির ‘লোভ’ করলেন ডানহাতি ওপেনার। বল উড়িয়ে মারতে গিয়ে শেষরক্ষা হলো না লিটনের। উইকেট বিলিয়ে এলেন তিনি।

ওপেনিং সমস্যা কাটলো না নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও। এবার উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হলো ৮ রানে। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে লিটন ছুঁড়ে এসেছেন উইকেট। ম্যাকনকির আগের বলে চার মেরেছিলেন, পরের বলেই ক্যাচ দিয়েছেন ফিন অ্যালেনের হাতে। কিউই ফিল্ডার ঝাঁপিয়ে নিয়েছেন ক্যাচ।

ক্যাচ আউট হয়ে ফেরার আগে লিটনের ব্যাট থেকে আসে ৬ রান। ১১ বলের ইনিংসে ‍চার মেরেছেন একটি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম