বিশ্বকাপ দল নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১০

বিশ্বকাপের জন্য প্রত্যাশিত দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ তিন সিরিজে খেলা দল থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেখানেই দল গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি।

দল সাজানোর সময় কী বিবেচনা করা হয়েছে, এমন প্রশ্নে নান্নু বলেছেন, ‘সবকিছুই দেখা হয় এবং এটাও দেখা হয় যে বিদেশে কে কেমন খেলবে, কতটুকু ভালো খেলবে সেটাও মাথায় রাখা হয়। হোমে আমরা একরকম ক্রিকেট খেলি আর বাইরে অন্যরকম, তো দুটোর সামঞ্জস্য করেই দল সাজানো হয়েছে।’

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও অনেকটা একই দল খেলছে। ফলে একাদশের বাইরের ক্রিকেটারদের দেখার সুযোগ খুব একটা পাননি নির্বাচকরা। প্রধান নির্বাচক অবশ্য মনে করছেন, সব ক্রিকেটার প্রস্তুত আছেন, ‘১৫ জনের দলের মধ্যে কিন্তু সবসময় সবাইকে একাদশে খেলানো সম্ভব হয় না। দলের ধারাবাহিক পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। সেই হিসেবে সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যেই আছে। সুতরাং সবাই অলমোস্ট প্রস্তুত আছে, যখন যাকে দরকার হবে টিম ম্যানেজমেন্ট খেলাবে। সবার থেকে একই রকম পারফরম্যান্স আশা করছি।’

ম্যানেজমেন্ট থেকে চাপ আছে কিনা, এমন প্রশ্নে নান্নুর জবাব, ‘এখানে কোনও চাপ নেই। ক্রিকেটারদের অনুশীলনে দেখেছি, আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী এই ক্রিকেটারদের নিয়ে। আমরা মনে করছি ওরা তৈরি। ঘরের মাটিতে যেমন উইকেটে খেলি বাইরে কিন্তু সেরকম উইকেটে খেলি না। তো প্রত্যেক সিরিজে কিন্তু একেকটা পরিকল্পনা থাকে। ওই পরিকল্পনা মতোই যাওয়া হয়, এর বাইরে কিন্তু যাওয়া হয় না। যেমন আমরা হোমে দুটো সিম বোলার খেলালেও বাইরে কিন্তু তিনটাও খেলি। এসব মাথায় রেখে কিন্তু এগোতে হয়। সে হিসেবে সব ক্রিকেটারকে নানা পরিকল্পনায় রেখেই তৈরি করতে হয়।’

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠন করা হয়েছে বিশ্বকাপ দল। ১৫ দলের পাশাপাশি দুজন আছেন রিজার্ভ বেঞ্চে। এই ১৭ জনকে নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক, ‘এটি ১৭ জনের স্কোয়াড। আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা হোমে প্রায় সব সাদা বলের সিরিজ জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে এই ধারাবাহিকতা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের দল ভালো করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম