স্টোকসকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

বেন স্টোকসকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ডাক পেয়েছেন পেসার টাইমাল মিলস। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় কুড়ি ওভারের বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলটিতে স্টোকসের না থাকার কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাময়িক ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

এদিকে ২৯ বছর বয়সী মিলসের দলে ফেরাটা চমকই। সর্বশেষ ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ২০১৭ সালে। বামহাতি পেসার সম্প্রতি ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত পারফর্ম করাতেই নজর কাড়তে পেরেছেন। মূলত কনুইয়ের ইনজুরিতে থাকা জোফরা আর্চারের বদলির কথা ভাবতেই তাকে নেওয়া। যার মূল অস্ত্র ক্ষিপ্র গতির পাশাপাশি ডেথ ওভারের ভ্যারিয়েশন।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভস: টম কারান, লিয়াম ডসন ও জেমস ভিন্স।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম