দল ঘোষণার পর আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৩

আজকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চমক তো তাতে রয়েছেই। কিন্তু তার চেয়েও বড় ঘটনার জন্ম দিয়েছেন রশিদ খান! দল ঘোষণার পর পরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন আফগান লেগ স্পিনার। 

মূলত দল নির্বাচনে মতামত না নেওয়ায় ক্ষুব্ধ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন রশিদ। দল ঘোষণার পর টুইটারে বিস্তারিত তুলে ধরে তিনি বলেছেন, ‘অধিনায়ক ও দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দল নির্বাচনের অধিকার আমার রয়েছে। কিন্তু নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামত না নিয়েই দল ঘোষণা করেছে। এর ফলশ্রুতিতে আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

চমক হিসেবে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আফসার জাজাই ও ফরিদ আহমেদ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শারাফুদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কায়েস আহমেদ।  
 
রিজার্ভস: আফসার জাজাই ও ফরিদ আহমেদ।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম