আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন মঈন

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৪:৫৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) এবারের আসরে নিলামের জন্য রাখা হয়েছিল ইংলিশ ক্রিকেটার মঈন আলিকে। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর কারণে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান।
মূলত কাজের চাপ বেশি হয়ে যাবে এই চিন্তা থেকেই তাকে আইপিএলে খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক ও সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউস। স্ট্রাউস এ নিয়ে মঈনের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন ছিলেন মঈন। এরপরেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ইংলিশ এই ক্রিকেটার।
এই বছরে মোট ১৭টি টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। যেখানে প্রায় সব কটি টেস্টেই খেলার কথা রয়েছে মঈনের। এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে তারকা এই ক্রিকেটারের।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম