এবার সাকিবের সঙ্গে মোহামেডানে মুশফিক-মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

অনেক বছর ধরে ক্রিকেটে সাফল্যহীন মোহামেডান। সাফল্য পেতে মরিয়া ক্লাবটি সাকিবকে দলে ভিড়িয়ে দারুণ চমক উপহার দিয়েছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তারা খুব ভালো করতে পারেনি। কুড়ি ওভারের প্রিমিয়ার লিগ শেষ করেছে ৬ষ্ঠস্থানে থেকে। শিরোপার জন্য হন্যে হয়ে থাকা মোহামেডান আগামী মৌসুমের জন্যও তারকাবহুল দল গঠন করেছে। দলে ভিড়িয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

গত আসরে সাকিব আল হাসান, তাসকিন আহমেদও মোহামেডানে ছিলেন। থাকছেন আগামী আসরেও। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন- মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজরা। সবমিলিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি এখন তাঁরার হাট।

আইপিএল খেলতে দুবাই চলে যাওয়া সাকিব উপস্থিত ছিলেন না। দেশে ফিরে তিনি চুক্তি নবায়ন করবেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে।

রবিবার রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের উপস্থিতিতে মোহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি সই করেছেন এই তারকা ক্রিকেটাররা। এসময় উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক মাহবুব আনাম ও এজিএম বিকাশ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি