ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো জুনিয়র টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৬, ১৬:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৬:৪৯

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ জয়ে ৩ ম্যাচের সিরিজ ৩-০ জিতে অতিথি ওয়েস্ট ইন্ডিজ যুবাদের হোয়াইটওয়াশ করলো মিরাজ-শান্তরা। ব্যাটিংয়ে ওপেনার সাইফ হাসানের সেঞ্চুরি ও বোলিংয়ে স্পিনার সঞ্জিত সাহার ৫ উইকেটে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ।  ওপেনার সাইফ হাসান ও অফস্পিনার সঞ্জিত সাহা

আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে যুবদলের টিম ম্যানেজম্যান্ট। এদিন টসে জিতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেন ওপেনার সাইফ হাসান। তিনি ১৪৭ বলে ১১ চার ও ৩ ছয়ে অপরাজিত থাকেন। এছাড়া সাইফুল হায়াত হৃদয় ৬১ ও উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী ২৪ রান করেন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন স্মিথ, ক্রিশ্চিয়ান কালিচারেন ও গ্রিডন পপে।

২৩৬ রানের জবাবে খেলতে নেমে ৪৯.৫ বলে ২১৯ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। বাংলাদেশের অফস্পিনার সঞ্জিত সাহার ঘূর্ণিতে তাদের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার গ্রিডন পপে (৫৭)। এছাড়া ক্যাসি কার্টি ৪২ ও থেভিন ইমলোচ ৩৮ রান করেন।

সঞ্জিত সাহা ১০ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া আব্দুল হালিম, সাঈদ সরকার , মেহেদী হাসান মিরাজ ও আরিফুল ইসলাম জনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ যুবদল প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ১৭১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল ক্যারিবিয়ানদের।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম