দ্বিতীয় ম্যাচেও পরিবর্তনের ইঙ্গিত

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৬ জানুয়ারি ২০১৬, ১৮:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:২৫

আগেই বলা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কম্বিনেশন বাছাইয়ের সুযোগ হিসেবে নিচ্ছে বাংলাদেশ। শুক্রবার প্রথম ম্যাচেও এমনটা দেখা গেছে। সাব্বির রহমান রুম্মনকে তিন নম্বরে সুযোগ দিয়ে সাকিবকে নিয়ে যাওয়া হয়েছে ৬ নম্বরে। উপরে উঠিয়ে আনা হয়েছিল শুভাগত হোমকেও। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও এমন পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে টিম ম্যানেজম্যান্ট সূত্রে। রবিবার দুপুর ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।  অনুশীলনে টাইগাররা

এই ম্যাচে আল-আমিন হোসেনকে বসিয়ে রেখে অভিষেক হয়ে যেতে পারে আবু হায়দার রনির। সেই সঙ্গে টপ অর্ডারে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। সেক্ষেত্রে শুভাগত হয়তো বসে যাবেন। ইমরুল না খেললে শুভাগত হোম আরও একটি সুযোগ পাবেন। যদিও এই বোলিং অলরাউন্ডার আগের ম্যাচে বল হাতে নেওয়ার সুযোগ পাননি।

পরীক্ষা-নিরীক্ষা করলেও জয় হাতছাড়া করতে রাজি নয় বাংলাদেশ। শনিবার ম্যাচের আগের দিন ক্রিকেটারদের কঠোর ও কঠিন অনুশীলনে এমনটাই প্রকাশ পেয়েছে। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার, ইমরুল কায়েস নেটে অনেক সময় নিয়ে ব্যাটিং করেছেন। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিব কেউই বাদ পড়েননি নেট থেকে। এমনকি অভিষেকের অপেক্ষায় থাকা আবু হায়দার রনিও প্রায় ২০ মিনিটে নেটে অনুশীলন করেছেন। সবাই যখন অনুশীলন শেষ করে ড্রেসিংরুমে, মাশরাফি দুই নেট বোলারকে নিয়ে নেটে অনুশীলন করছেন ধুম-ধাড়াক্কা ক্রিকেটের। 

অনুশীলন শেষের কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন গত ম্যাচে ৪৬ রান করে ম্যাচ জেতানো সাব্বির রহমান। সেখানে তিনি পরের ম্যাচটিতে জয়ের ধারা অব্যাহত রাখার কথা জানান। সাব্বির বলেন, ‘সব সময় আমাদের পরিকল্পনা থাকে জয়ের। বছরের শুরুটা আমরা জয় দিয়ে করতে পেরেছি। আশা করি এই ধারা অব্যহত থাকবে। এশিয়া কাপের আগে এ সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবগুলো ম্যাচ জিততে চাই।’ জিম্বাবুয়ে দলের অনুশীলন

এদিকে শনিবার সকাল দশটা থেকে অনুশীলন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজে সমতা আনতে প্রতিজ্ঞাবদ্ধ জিম্বাবুয়ে। অনুশীলন শেষে কথা বলেন জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু। তিনি বলেন, ছেলেরা অনেক পরিশ্রম করছে। আমাদের ব্যাটিংটা ঠিকমতো হলে আশা করি ভালো ফল পাওয়া যাবে।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম