তবু পান্তই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

কাঁধের চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক থাকছেন ঋষভ পান্ত। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া আইপিএলের প্রথম পর্বে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার। আইয়ার ফিরলেও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় পর্বেও অধিনায়কত্ব থাকছে পান্তের কাঁধে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মার্চে ভারতের হয়ে খেলার সময় কাঁধ সরে যায় আইয়ারের। ফলে ২০২১ সালের আইপিএলের পুরোটাই শেষ হয়ে যায় তার। কিন্তু করোনার কারণে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা স্থগিত হওয়ায় কপাল খুলে গেছে এই ব্যাটসম্যানের। সংযুক্ত আরব আমিরাতের পর্ব দিয়ে ফিরতে পারছেন তিনি। আইয়ারই ছিলেন দিল্লির নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক পান্তকে দেওয়া হয় নেতৃত্বের দায়িত্ব। এখন যখন আইয়ার ফিরেছেন দলে, তারপরও দিল্লির টিম ম্যানেজমেন্ট এই উইকেটকিপারের ওপর আস্থা রাখছে।

নেতৃত্বের কোনও প্রকার অভিজ্ঞতা না থাকা পান্ত চমক দেখিয়েছেন ভারত পর্বে। করোনায় আইপিএল বন্ধ হওয়ার আগে তার অধিনায়কত্বে শীর্ষ ছিল দিল্লি। ফলে আবর আমিরাত পর্ব তারা শুরু করতে যাচ্ছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট তাদের।

আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়কের মধ্যে পান্ত পঞ্চম নম্বরে। এই তালিকায় তার ওপরে রয়েছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না ও আইয়ার।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম