আইপিএলে থাকছে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩

আইপিএলের দ্বিতীয় অংশে দর্শক প্রবেশের অনুমতি মিললেও তাতে থাকছে নানা বিধিনিষেধ। করোনার কারণে এসব নিয়ম-নীতির প্রয়োগে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সব নিয়ম-ই পালন করতে হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু- দুবাই, আবু ধাবি ও শারজায়। 

ভেন্যুগুলোতে আবার বিধিনিষেধের বেলায় কিছুটা ভিন্নতা রয়েছে। দুবাইয়ে খেলা দেখতে গেলে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে পিসিআর টেস্টের প্রয়োজন নেই। তবে করোনার দুই ডোজের টিকার সনদ বাধ্যতামূলক। পাশাপাশি মাঠে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ১২ বছর বয়সীদের নিচে যারা, তাদের অবশ্য টিকার সনদের প্রয়োজন নেই।

শারজার বেলায় আবার কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। বিশেষ করে স্টেডিয়ামে সব বয়সীদের প্রবেশের অনুমতি নেই। স্টেডিয়ামে প্রবেশের বয়স হতে হবে ১৬+। আবার এই মাঠে টিকার সনদের পাশাপাশি পিসিআর টেস্টকেও বাধ্যতামূলক করা হয়েছে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও ১৬ বছরের বেশি বয়সীদের করোনার টিকা সনদ বাধ্যতামূলক। এখানে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে করা পিসিআর টেস্টকেও বৈধ হিসেবে ধরা হবে। ১২-১৫ বছর বয়সীদের টিকার সনদের প্রয়োজন না হলেও পিসিআর টেস্ট অবশ্যই প্রয়োজন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।  মাঠে প্রবেশের সময় বাধ্যতামূলক করা হয়েছে তাপমাত্রা পর্যবেক্ষণও। এছাড়া যারা একবার মাঠ ছেড়ে যাবেন, তাদের পুনরায় প্রবেশের অনুমতি মিলবে না।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম