আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪

আইপিলের দ্বিতীয় পর্বের ম্যাচ চলছে তখন। স্বাভাবিক ভাবেই সবার আকর্ষণ চেন্নাই আর মুম্বাইয়ের দিকে। কিন্তু আচমকা এক ঘোষণায় সবার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর! দলটি জানায়, এই মৌসুম শেষে দলটির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি।

দিন কয়েক আগে ভারতীয় দলেরও নেতৃত্ব (টি-টোয়েন্টি) ছাড়ার ঘোষণা দেওয়ায় এখন তাকে ঘিরে সব আলোচনা। অবশ্য যে ভিডিওটি তার ফ্র্যাঞ্চাইজি টুইটারে পোস্ট করেছে, সেখানে খুব হাসিমুখেই নেতৃত্ব ছাড়ার কথা বলেছেন তিনি। তবে বিবৃতিতে তিনি স্বীকার করেছেন, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না।

কোহলি বলেছেন, ‘দ্বিতীয় লেগ শুরুর আগে দলের সবার সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি, দলটির অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ মৌসুম।’

কারণ হিসেবে বাড়তি চাপকেই ইঙ্গিত করেছেন তিনি। জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ এনে কোহলি আরও বলেছেন, ‘ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলেছি। বিষয়টা এমন যা অনেক দিন ধরে মাথায় ছিল। সম্প্রতি বাড়তি চাপের কারণেই জাতীয় দলের (টি-টোয়েন্টির) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর এটা আমার ওপর অনেক বেশি হয়ে দাঁড়িয়েছিল।’

২০১৩ সালে নেতৃত্বে এলেও কোহলির অধীনে সাফল্য পায়নি বেঙ্গালোর। তার নেতৃত্বে ১৩২টি ম্যাচ খেললেও শিরোপার মুখ দেখেনি কোনওবার। তবে তার জন্য আলোচিত মৌসুমটি ছিল ২০১৬ সালে। সেবার আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ছিলেন তিনি। পাশাপাশি তার অধীনে দল ফাইনালেও পৌঁছেছিল। কোহলির অধীনে দলটির একমাত্র ফাইনাল ছিল সেটাই! তবে কোহলির নেতৃত্বে দলটি ২০১৫ ও ২০২০ সালের প্লে–অফ খেলেছিল। 

আরও পড়ুন: ভারতের টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা কোহলির

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম