‘আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল মনে করুন’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

সিরিজ না খেলে নিউজিল্যান্ডের বিদায় নেওয়ায় উত্তপ্ত হাওয়া বইছে পাকিস্তানে। দেশটির সাবেক ক্রিকেটাররা তো ফুঁসছেনই। বসে নেই ক্রীড়া সংগঠকরাও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির দিকে চেয়ে থাকলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদ। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল মনে করুন।’

সিরিজ না খেলে কিউইদের আকস্মিক বিদায় নেওয়ার কারণ নিরাপত্তা-হুমকি। ঠিক কোন ধরনের নিরাপত্তা হুমকি, তা খোলাসা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই পিসিবি চাইছে আইসিসির বোর্ড সভায় বিষয়টি তুলতে। পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও অবস্থান নিতে। কিন্তু সাবেক পিসিবি চেয়ারম্যান খালিদ মনে করেন, সেখানেও এর সমাধান মিলবে না। তার মতে, আইসিসি আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডেরই প্রতিভূ! সে কারণেই পিসিবিকে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, ‘আইসিসির অপেক্ষা না করে পাকিস্তানের নিজেরই পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি ঠিক কী কারণে ওরা সিরিজ বাতিল করেছে, কূটনৈতিক মাধ্যমে এর বিস্তারিত জানতে চাওয়া উচিত।’

জানা গেছে, পিসিবি আন্তর্জাতিকভাবে বিষয়টি মোকাবিলা করার পদক্ষেপ নিয়েছে। সমর্থন চাইতে তারা প্রভাবশালী ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের কাছেও দ্বারস্থ হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের