মেয়েদের নাচ থাকায় আইপিএল সম্প্রচার বন্ধ আফগানিস্তানে

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২

আফগানিস্তানে ভীষণ জনপ্রিয় আইপিএল। তা অবশ্য হওয়ারই কথা। টুর্নামেন্টটিতে খেলে থাকেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবিরা। কিন্তু ইসলামবিরোধী উপকরণ থাকার অভিযোগে টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।

মূলত চিয়ারলিডারদের নৃত্য ও মাঠে খোলা চুলে নারীদের উপস্থিতিকেই এর মূল কারণ হিসেবে ধরা হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে অতীতের কট্টরপন্থী বিষয়গুলো-ই আরোপ করার চেষ্টা করছে তালেবান। 

আফগানিস্তানে আইপিএল বন্ধের খবরটি জানিয়েছেন, আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম মোমান্দ। অথচ টুর্নামেন্টটি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছিল দেশটিতে স্পোর্টস চ্যানেল। এ সংক্রান্ত এক টুইট করে আরেক সাংবাদিক আনিস উর রহমান বলেছেন, ‘তালেবান আফগানিস্তানের জাতীয় টেলিভিশনে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। কিন্তু আরটিএ স্পোর্ট সম্প্রচারের সব খরচই দিয়ে দিয়েছে।’

অবশ্য টুইটারের মাধ্যমে এসব তথ্য জানা গেলেও, সরকারিভাবে কোন বিবৃতি দেয়নি দেশটির সরকার। 

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী