শান্ত-মুমিনুলের ব্যাটে রান, ব্যর্থ মিঠুন-সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩

প্রথম চার দিনের ম্যাচের দুই দিনই বৃষ্টির পেটে গেছে। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে আজ (বুধবার)। প্রথম দিনে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত পেয়েছেন হাফসেঞ্চুরি। তবে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ মিঠুন-সাইফ হাসান-সাদমান ইসলাম। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে প্রথম দিন শেষে ‘এ’ দল ৯ উইকেট হারিয়ে করেছে ২২৩ রান।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে পেসার সুমন খানের তোপে পড়ে ‘এ’ দল। ১১ রান তুলতেই ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন মুমিনুল ও শান্ত। ৬২ রানে মুমিনুলের বিদায়ের পর ১৭ রান তুলতেই ৪ উইকেট হারায় ‘এ’ দল। হাফসেঞ্চুরি করে সেঞ্চুরির পথেও হাঁটছিলেন শান্ত। কিন্তু ৭২ রানে আউট হয়ে যান। ২০৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।

সপ্তম উইকেটে ৬৫ রানের জুটি গড়েন নাঈম হাসান ও শহিদুল ইসলাম। নাঈম ৩৮ ও শহিদুল ৩৬ রানে আউট হওয়ার পরই দিনের খেলা শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ৮৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৩ রান করে ‘এ’ দল। মুমিনুল-শান্ত রান পেলেও ব্যর্থ সাইফ হাসান (২), সাদমান ইসলাম (৬), মোহাম্মদ মিঠুন (৫), ইয়াসির আলী (০) ও ইরফান শুক্কুর (০)।

এইচপির বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া সুমন খান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান ও শহাদাত হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম