বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বাড়লো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২

বাংলাদেশ সফর যাচ্ছেতাই কেটেছে অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে ওই ধাক্কা হয়তো সামাল দিতে পেরেছে বাংলাদেশ সফরে মূল দলের বেশিরভাগ খেলোয়াড় না থাকায়। কিন্তু দুশ্চিন্তা তো কমছে না অজিদের! অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোট, যেতে হয়েছে ছুরি-কাচির নিচে। এখন আবার চোট শঙ্কায় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস।

চলছে আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে হওয়া কুড়ি ওভারের প্রতিযোগিতাটিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন স্টোইনিস। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ের সময় আঘাত পেয়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভার শেষ না করেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তাতে শঙ্কার মেঘ জন্মেছে অস্ট্রেলিয়া ক্যাম্পে।

ফিঞ্চকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি। অজি অধিনায়ক অবশ্য আশাবাদী, শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু অস্ত্রোপচারের পর সেরা অবস্থান ফিরে পাওয়ার ব্যাপারও থাকে। সেরে উঠলেও ম্যাচ খেলার ঘাটতি থেকেই যাবে ফিঞ্চের। এই অবস্থায় আবার স্টোইনিসের চোট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা এই অলরাউন্ডার যেভাবে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন, তাতে হ্যামস্ট্রিং চোটে পড়ার সম্ভাবনাই বেশি।

অস্ট্রেলিয়ার মূল দলের বেশিরভাগ খেলোয়াড় বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে। তাদেরই একজন স্টোইনিস। লম্বা সময় বায়ো বাবলে থাকতে হবে এবং আইপিএলে খেলবেন বলেই জাতীয় দলের বাইরে ছিলেন। কিন্তু আইপিএল শুরুর প্রথম ম্যাচেই ছিটকে যাওয়ার শঙ্কায় স্টোইনিস।

যদি চোট গুরুতর হয় এবং এই অলরাউন্ডার খেলতে না পারেন বিশ্বকাপে, সেক্ষেত্রে মূল স্কোয়াডে জায়গা হতে পারে আরেক অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানের। অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে রিজার্ভ দলে থাকা তিন খেলোয়াড়ের একজন তিনি।

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার আরও কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ছিলেন না ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে আইপিএল তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু হায়দরাবাদের বাঁহাতি ওপেনার হতাশা করেছেন। দিল্লির বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরেছেন প্যাভিলিয়নে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম