কোহলিদের হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক 
২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

ভারত পর্বে ভালো খেলে সংযুক্ত আরব আমিরাত খেই হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আইপিএলে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে কোহলিরা । জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চেন্নাই।

টস হেরে ব্যাট করা কোহলির দল ৬ উইকেটে করেছে ১৫৬ রান। দুই ওপেনারে আগ্রাসী শুরুর পর বেঙ্গালোরের ছন্দ পতন হয়েছে বাকি দশ ওভারে। বিরাট কোহলির ৪১ বলে ৫৩ ও দেবদূত পাডিক্কালের ৫০ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসের পরও ঝড়ো সূচনা কাজে লাগাতে পারেনি বাকিরা। শেষ ৬০ বলে এসেছে ৬৬ রান। আর বিশ রানের মতো যোগ হলে হয়তো ম্যাচের ফল ব্যতিক্রম হলেও হতে পারতো।

২৪ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার ডোয়াইন ব্রাভো। কোহলিকে সাজঘরে পাঠিয়ে শুরুর প্রতিরোধ ভেঙেছেন। তাই ম্যাচসেরাও তিনি। ২৯ রানে দুটি নিয়েছেন শার্দুল ঠাকুর।

কোহলিদের সাধ্যের মধ্যে বেঁধে রেখে ধোনির দল জয় পেয়েছে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়েই। টপ অর্ডারের মিলিত ভূমিকার ফলেই জয়ে নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়ার (৩৮) ও ফাফ দু প্লেসি (৩১) ঝড়ো গতিতে ৭১ রান তুলে ভিত গড়ে দেন। পরের দুই ব্যাটসম্যান অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। মঈন ১৮ বলে করেছেন ২৩ আর আম্বাতি রাইয়ুদু ২২ বলে ৩২। চার ব্যাটসম্যান সাজঘরে ফিরলে ক্যামিও ইনিংসে দলকে কক্ষপথে রাখেন সুরেশ রায়না। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক ধোনি ৯ বলে অপরাজিত থাকেন ১১ রানে।

/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম