বিসিবি নির্বাচন: সুজনের প্রতিদ্বন্দ্বী সাকিব-মুশফিকের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৪

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আজ (শনিবার) মনোনয়পত্র কেনার শেষ দিন। এদিন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম, যিনি পরিচিত ‘ফাহিম স্যার’ নামে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের গড়ে তোলার কারিগর পরিচালনা পরিষদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ফাহিম ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে। সেখান থেকে পদত্যাগ করে ফিরে গেছেন নিজের পুরনো ঠিকানা বিকেএসপিতে। সাবেক খেলোয়াড় হিসেবে এবার সুজন বিসিবি থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন। ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় পরিচালক নির্বাচিত হবেন তিনি। কিন্তু সাকিব-মুশফিকদের ক্রিকেটগুরু মনোনয়নপত্র কেনায় প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে সাবেক এই অধিনায়ককে।

মনোনয়নপত্র কেনার ব্যাপারে বাংলা ট্রিবিউনকে ফাহিম বলেছেন, ‘আমি মনে করি, এখন আমি অনেক পরিণত এবং অভিজ্ঞ। ক্রিকেটের উন্নয়নে পরিচালনা পরিষদে আসা আমার জরুরি মনে হয়েছে। ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা আগের যেকোনও সময়ের চেয়ে ভালো পারবো বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালক পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারবো।’

নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন কাউকে বোর্ডে আসার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গীকার ফাহিমের। তার ভাষায়, ‘বিসিবি সভাপতি বলেছেন, তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা-ভাবনা ও কমিটমেন্ট নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।’

ফাহিম বিশ্বাস করেন তার প্রতি আস্থা রাখবেন কাউন্সিলররা। ক্যাটাগরি-৩-এ ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। ফাহিম বলেছেন, ‘আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সুজন বলেছেন, ‘কেউ যদি আসে অবশ্যই তাকে স্বাগত জানানো উচিত। দিন শেষে যারাই বোর্ডে আসবে তারা তো ক্রিকেটের উন্নয়নেই আসবে। আমি অবশ্যই তার নির্বাচনে আসার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি দারুণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। ১৭১ কাউন্সিলর ভোট দিয়ে ২৩ পরিচালক নির্বাচিত করবেন। বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম