আইপিএলে মোস্তাফিজ জাদু, এবার উইকেটও এলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

বল হাতে রীতিমতো বসন্ত চলছে মোস্তাফিজুর রহমানের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। আইপিএলে গিয়ে রাজস্থান রয়্যালসের জার্সিতেও দাপট দেখাচ্ছেন বাঁহাতি পেসার। করোনাভাইরাস বিরতির পর প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্বে পাঞ্জাব কিংসের বিপক্ষে উইকেট না পেলেও ছিলেন কার্যকারী। আর আজ (শনিবার) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ সময় কাটালেন মোস্তাফিজ। ‍চমৎকার বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

আবুধাবিতে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করেছে দিল্লি। তাদের রানের লাগাম ধরে রাখতে সবচেয়ে বড় অবদান মোস্তাফিজের। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন বাংলাদেশি পেসার। পেয়েছেন ২ উইকেট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন বল তুলে দেন মোস্তাফিজের হাতে। প্রথম ওভারে তিনি খরচ করেন ৬ রান।

ওই এক ওভারই শেষ। দ্বিতীয় স্পেলে মোস্তাফিজ বল পান ইনিংসের ১২তম ওভারে। এই ওভারে ‘ফিজ’ পেয়ে যান আইপিএল দ্বিতীয় পর্বের প্রথম উইকেট। বোল্ড করে ফেরান দিল্লি অধিনায়ক ঋষভ পান্তকে। ১ উইকেট নিয়ে তার খরচ মাত্র ৫ রান। আবার বিরতি দিয়ে ১৭ ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার। এই ওভারেও উইকেট। শিমরন হেটমায়ারকে ফিরিয়ে খরচ করেন মাত্র ৪ রান।

মোস্তাফিজের জাদুকরী বোলিং চলেছে ইনিংসের শেষ ওভারেও। ৯ রান খরচ করলেও ভুগতে হয়েছে দিল্লি ব্যাটসম্যানদের। শেষ দুই বলে ৪ রান এসেছে। কিন্তু তাতে মিশে আছে মিস ফিল্ডিং ও দুর্ভাগ্য। রান আউটের সুর্বণ সুযোগ নষ্ট হয় মোস্তাফিজ স্টাম্পে বল লাগাতে না পারায়।

সব মিলিয়ে অসাধারণ এক ম্যাচ পার করলেন বাংলাদেশি পেসার। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দিল্লির ব্যাটসম্যানদের একেবারেই সুবিধা করতে দেননি মোস্তাফিজ। সবচেয়ে বড় কথা, ৪ ওভারে একটি বাউন্ডারিও হজম করেননি বাঁহাতি পেসার!

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম