শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে আকবর আলী-শামীম হোসেনদের উত্তরসূরীরা ঠিক মতো প্রস্তুতি নিতেই পারেনি। দেড় বছর পর আফগানিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে আফগানিস্তান সিরিজ। এরই মধ্যে আরেকটি সিরিজও চূড়ান্ত হয়েছে আইচ মোল্লাদের। আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়ছে যুবারা।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে সূচিও প্রকাশ করেছে তারা। আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ চূড়ান্ত হওয়ার পর শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, ‘অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে এই সিরিজ। যা ২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়কও হবে। আশা করি, এই সিরিজ দিয়ে আমরা সেরা কম্বিনেশন খুঁজে পাবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম