মুশফিককে অনুসরণ করলেন সৌম্য-শামীমসহ চার ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

আগামী ৬ অক্টোবর ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে এক সপ্তাহের অনুশীলন শেষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে। তার আগেই বিশ্বকাপ দলের চার ক্রিকেটার চট্টগ্রামে দুটি ওয়ানডে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার।

মুশফিকুর রহিমের খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। সঙ্গে যোগ হয়েছেন সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব ও শামীম হোসেন পাটোয়ারি। এদের মধ্যে আমিনুল ইসলাম রিজার্ভ বেঞ্চের সদস্য।

হাইপারফরম্যান্স ইউনিট ও ‘এ’ দল ৫টি ওয়ানডে খেলবে। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর। বাকি দুটি মাঠে গড়াবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর। মুশফিক প্রথম দুটি ম্যাচ খেলারই আগ্রহ দেখিয়েছেন।

মুশফিকের মতো বাকি তিন ক্রিকেটারও দুটি ম্যাচ খেলবেন। মুশফিক আর সৌম্য ‘এ’ দলের হয়ে খেললেও বিপ্লব আর শামীম হাইপারফরম্যান্স ইউনিটের হয়ে মাঠে নামবেন।

এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেছেন, ‘মুশফিকুর রহিম খেলছেন। আমিনুল ইসলাম বিপ্লব, শামিম পাটোয়ারি- ওরা দুজন আমাদের এইচপি প্লেয়ার। তো ওরা এইচপি টিমে যোগ দিচ্ছে। সৌম্য সরকার হয়তো যোগ দেবে ‘এ’ দলের হয়ে। এখন পর্যন্ত চার জনই জানি। জাতীয় দলের কোনও ক্রিকেটার যদি মনে করে তার একটু অনুশীলন করা দরকার, তারা যোগ দিতে পারবে।’

পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। কঠোর বিধিনিষেধে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষেও। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলেও রান করতে পারেননি। ৫ ম্যাচে মুশফিকের সংগ্রহ ছিল ৩৯! কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে ম্যাচ প্রস্তুতির বিকল্প দেখছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। তাই ‘এ’ দলের হয় দুটি ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী