বিসিবি নির্বাচন: ২৩ পদে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। শুরুতে উত্তাপবিহীন নির্বাচনের ইঙ্গিত থাকলেও ধীরে ধীরে জমে উঠেছে। আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতেই জমজমাট ও হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র কেনার শেষ দিনে ২৩ পদের জন্য প্রার্থী সংখ্যা দাঁড়ায় ৩২। আজ (সোমবার) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গুঞ্জন ছিল, কয়েকজন জমা দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত ২৩ পদের জন্য কেনা ৩২ প্রার্থীর সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন। এখান থেকে ইতিমধ্যে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি নির্বাচিত হয়েছেন। তারা ছাড়া আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। কারণ তাদের পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র তোলেননি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা কাউন্সিলররা হচ্ছেন- আ. জ. ম. নাসির উদ্দিন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকোট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) এবং আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)। সব মিলিয়ে ৭ জনের কোনও প্রতিদ্বন্দ্বী নেই।

এই ক্যাটাগরিতে নির্বাচন করে আসতে হবে তিন পরিচালককে। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চারজনের। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,  খালিদ হোসেন। রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রথমবার তিনি পরিচালক পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দী সাইফুল আলম স্বপন চৌধুরী, যিনি গত মেয়াদে পরিচালক ছিলেন। আজ তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সবকিছু ছাপিয়ে নির্বাচনের সবচেয়ে আলোচিত হচ্ছে ক্লাব ক্যাটাগরি। এখানে ১২ পদের জন্য লড়বেন ১৭ কাউন্সিলর। নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি) সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখান থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবে।

তিন নম্বর ক্যাটাগরিতেও নির্বাচন হবে। বড় চমক দেখিয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচন করবেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। এর ছয় দিন পর, ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

২৩ পরিচালক নির্বাচনের জন্য ১৭১ কাউন্সিলর তিন ক্যাটাগরিতে নির্বাচনে ভোট দেবেন। প্রথম ক্যাটাগরি আঞ্চলিক জেলা ও ক্রীড়া সংস্থার। কাউন্সিলর আছেন ৭১ জন। দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি। তাদের কাউন্সিলর আছেন ৫৭ জন। তৃতীয় ক্যাটাগরি থেকে কাউন্সিলর রয়েছেন ৪৩ জন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের