প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার দিবাগত রাতে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা বার্তায় সাকিব লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।’

সাবেক অধিনায়ক মাশরাফিও শুভেচ্ছা জানিয়েছেন। নড়াইল-২ আসনের সাংসদ লিখেছেন, ‘শুভ জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ। আপনার দীর্ঘায়ু কামনা করি .......।'

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেপালের এভারেস্ট লিগ খেলতে নেপালে রয়েছেন। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী