মুস্তাফিজকে বাইরে রেখে শেষ দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৬, ১৮:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৮:০৯

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য রবিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ শহীদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী।
রবিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচটি ২০ জানুয়ারি এবং চতুর্থ ও শেষ ম্যাচটি ২২ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ৩ ক্রিকেটাররের মধ্যে ২ জন পরের দুটি ম্যাচে স্কোয়াডে রয়েছেন। শুভাগত হোম চৌধুরী বাদ পড়েছেন পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে।
এছাড়া কাটার খ্যাত মুস্তাফিজ ও পেসার আল আমিনকে দলের বাইরে রেখে শেষ দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মূলত এশিয়া কাপের আগে পরীক্ষা-নিরীক্ষার করে সেরা কম্বিনেশন দাঁড় করানোর লক্ষ্যেই এমন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

 উল্লেখ্য, প্রথম বারের মতো দল ‍সুযোগ পাওয়া ওই তিন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ৩ ফরম্যাটের হয়ে খেলছেন।

১৪ সদস্যের স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম