নেপালে ব্যাটিংয়ে নেমে তামিমের ১ চার ১ ছক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬

নিজেকে ফিরে পেতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নাম লিখিয়েছেন তামিম ইকবাল। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি বাংলাদেশি ওপেনারের। তৃতীয় ম্যাচে সুযোগ মিললেও সুবিধা করতে পারেননি। তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস জিতলেও তামিমের ব্যাট থেকে এসেছে ১২ রান।

আজ (বুধবার) ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটিতে গ্ল্যাডিয়েটরস ৬ উইকেটে হারিয়েছে ওয়ারিয়র্সকে।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নেওয়া গ্ল্যাডিয়েটরস ১৭.৪ ওভারে ৮৯ রানে অলআউট করে ওয়ারিয়র্সকে। সর্বোচ্চ ২৫ রান আসে দিলশান মুনাবীরার ব্যাট থেকে।

গ্ল্যাডিয়েটরস বোলারদের মধ্যে ধাম্মিকা প্রসাদ ও আরিফ শেখ ৩টি করে উইকেট নিয়েছেন।

৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রদীপ আইরির সঙ্গে ২৭ রানের জুটি গড়েন তামিম। প্রদীপের বিদায়ের পর তিন নম্বরে নামা উপুল থারাঙ্গার সঙ্গেও ২৭ রানের জুটি গড়েন তামিম। অবশ্য দুই জুটিতে তামিমের পান মাত্র ১২। ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। নবম ওভারের তৃতীয় বলে রমনারেশ গিরির শিকার বাঁহাতি ব্যাটসম্যান। সবচেয়ে বড় অবদান থারাঙ্গার। ৩৫ বলে ৪ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তাতে ২৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তামিমরা।

তামিম প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি খেলেননি। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন। সঙ্গে চোটে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে বসে না থেকে ছন্দে ফিরতে নেপালের প্রিমিয়ার লিগেই পাখির চোখ করেছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক