টাই ম্যাচে ভাগ্য ফেরেনি তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

নিজেকে ফিরে পেতে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গেছেন তামিম ইকবাল। বৃষ্টির কারণে এমনিতেই দুই ম্যাচে ব্যাট করতে পারেননি, পরের দুটি ম্যাচে সুযোগ পেলেও ভালো হয়নি অভিজ্ঞতা। বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে ১২ রানের ইনিংসের পর আজ (বৃহস্পতিবার) ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে করেছেন ১৪ রান।

নিজেকে ফিরে পাওয়ার মিশনে তামিম ব্যর্থ হলেও তার দলের হার বাঁচিয়েছেন উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের অপরাজিত হাফসেঞ্চুরিতে শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হয় টাই-এ। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সানদুন ভিরাক্কোডি হাফসেঞ্চুরিতে ললিতপুর ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। জবাবে তামিমের ভাইরাহাওয়ারও থারাঙ্গার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭৭ রান। ফল নিষ্পত্তির জন্য সুপার ওভার হয়নি আলোর স্বল্পতার কারণে। তাই ম্যাচটি হয় টাই।

১৭৮ রানের কঠিন লক্ষ্যে জিততে ওপেনিংয়ে ভালো শুরুর প্রয়োজন ছিল ভাইরাহাওয়া। কিন্তু তামিম ও প্রদীপ আইরি শুরুটা ভালো করতে পারেননি। তামিমকে নিয়ে প্রত্যাশা থাকা স্বাভাবিক। যদিও বাংলাদেশি ওপেনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।

আগের ম্যাচে ১২ রানে আউট হওয়ার পর আজ ১৪ রানে আউট হয়েছেন তামিম। ১৬ বলে ৩ চারে তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। তারপরও ভাইরাহাওয়াকে এতদূর নিয়ে আসার পেছনে বড় ভূমিকা থারাঙ্গার। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

এর আগে সানদুন ভিরাক্কোডির হাফসেঞ্চুরিতে (৫৮) ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ললিতপুর।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক