জুনিয়র তামিমের ৮৬, তবু হার এইচপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলের বিপক্ষে ভালোই লড়াই করেছে জুনিয়র ক্রিকেটারদের হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। মুশফিক-মুমিনুল-ইমরুল-রুবেলদের নিয়ে গড়া ‘এ’ দল আগে ব্যাটিং করে ৩২২ রান সংগ্রহ করেছিল। জবাবে যুব বিশ্বকাপজয়ী দলের দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জোড়া হাফসেঞ্চুরিতে দারুণ লড়াই করেও হেরে গেছে এইচপি। নির্ধারিত ৫০ ওভারে ২৯২ রানে থেমে গেছে দলটির ইনিংস। তাতে ৩০ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে আকবর আলীর দল।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করে ‘এ’ দল।  মুমিনুল হকের সেঞ্চুরি (১২৮) ছাড়াও নাজমুল হোসেন (৬৭) ও মুশফিকুর রহিমের (৬২) হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে তারা। মূলত মুমিনুল ও শান্তর ১৫৪ রানের ওপেনিং জুটিই বড় সংগ্রহের পথটা তৈরি করে দেয়। এছাড়া মোহাম্মদ মিঠুন ২৫, মোসাদ্দেক হোসেন ১৮ ও ইরফান শুক্কুর ১০ রান করেন।

এইচপির বোলারদের মধ্যে রেজাউর রহমান সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। রুয়েল মিয়া, আমিনুল ইসলাম ও তৌহিদ হৃদয় একটি করে উইকেট নিয়েছেন।  

৩২৩ রানের জবাবে খেলতে নেমে ঠিক যেমন জুটির প্রয়োজন ছিল, তেমন জুটির দেখা পায়নি এইচপি। জুনিয়র তামিম ও পারভেজ ইমন মিলে ১৩৬ রানের জুটি গড়েন। তামিম ১০২ বলে ৮৬ রানে আউট হন। ৭ চার ও ২ ছক্কায় তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। পারভেজ ৫৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তাদের দু’জনের আউটের পর কেবলমাত্র তৌহিদ হৃদয় লড়াই করতে পেরেছেন। ৫৬ বলে ১ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে আউট হন তৌহিদ। তার বিদায়ের পর বাকি ব্যাটসম্যানের কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে ২৯২ রানে থেমে যায় এইচপির ইনিংস।

‘এ’ দলের বোলারদের মধ্যে রুবেল হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম হাসান ও কামরুল ইসলাম দুটি করে উইকেট নেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম