জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৬, ১৯:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৯:৩৯

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজে দল থেকে ছিটকে পড়লেন মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  চোট পেয়ে মাঠ ছাড়ছেন মুশফিক।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মুশফিকের। স্ক্যান করতে তাকে আগামীকাল সোমবারই ঢাকায় যেতে হচ্ছে। এ ধরনের ইনজুরি থেকে সেরে ওঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তবে মুশিফিকের ঠিক কতদিন লাগবে তা স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে।' 

মুশফিকের ইনজুরি নিয়ে ম্যাচ পরবতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘মুশফিক আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার ইনজুরিটা অবশ্যই দলে প্রভাব ফেলবে। এখনও আসলে পরিষ্কার না। স্ক্যান করানোর পর পুরোপুরি বলা যাবে। তারপরও মনে হচ্ছে খুব বড় কোনও সমস্যা হবে না। খুব দ্রুতই সে ফিরে আসতে পারবে।’
ম্যাচে মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারের শেষ বলটি করতে পারেননি। শেষ বলটি করেছেন সাব্বির রহমান রুম্মন। এ বিষয়ে মাশরাফি বলেন, 'এটা মুস্তাফিজের আগের সমস্যা, ওর ঘাড়ে ব্যাথা। আশি করি এটা সিরিয়াস কিছু না। এক বল বাকি ছিল বলে রিস্ক নেইনি।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ১৭তম ওভারে দুই রান নিতে গিয়েই ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। বিসিবি জানিয়েছে, সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে পড়ায় মুশফিকের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ। 

ফলে বাংলাদেশের সংশোধিত ১৪ সদস্যের একাদশ হলো : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের