ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৭ জানুয়ারি ২০১৬, ২০:০৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২০:০৪

বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৪২ রানে হেরেছে জিম্বাবুয়ে। এমন হারের পেছনে ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা। তিনি বলেন, 'আমার মনে হয় ১৬৮ রান তাড়া করার মতো লক্ষ্য ছিলো। ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিয়ে খেললে দলের জন্য ভালো হতো। এই উইকেটে বাংলাদেশকে এই রানে আটকে রাখার পুরো কৃতিত্ব বোলারদের।’  হ্যামিল্টন মাসাকাদজা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যামিল্টন মাসাকাদজা। চিগুম্বুরার না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে সে টানা ক্রিকেট খেলেছে। ফলে এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ 

কোচদের ভূমিকা নিয়ে মাসাকাদজা বলেন, ‘তারা আমাদেরকে কী করতে হবে তা বলে দেন। আমাদের কাজ হলো তাদের কথা মেনে মাঠে তার বাস্তবায়ন করা। কিন্তু আমরা তা করতে পারছি না।’ 

ম্যাচে শিশির কোনও প্রভাব ফেলছে না বলে মনে করেন জিম্বাবুয়ের এই ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচের শেষ তিন-চার ওভারের সময় শিশির পড়ছে। আমার মনে হয় না, এ কারণে ম্যাচে কোনও প্রভাব পড়েছে।’ 

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম