টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে দর্শক

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১১:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১১:২৩

করোনাকালে দর্শক নিয়েই অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে দর্শক থাকবে ৭০ শতাংশ। ওমানে অনুষ্ঠেয় প্রথম পর্বে কিছু খেলাতেই দর্শক উপস্থিতির দেখা মিলবে।

এর ফলে করোনাকালে বড় পরিসরে সবচেয়ে বেশি দর্শক দেখতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। চলমান আইপিএলে দর্শক উপস্থিতির অনুমতি মিললেও সেটি সীমিত আকারে। পাশাপশি বিক্রি শুরু হয়েছে টিকিট। টিকিট পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েব সাইট https://www.t20worldcup.com/tickets -এ।   

আবুধাবিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে থাকবে বিশেষ কাঠামো। যাতে থাকতে পারবেন চারজন। ওমান ক্রিকেট অ্যাকাডেমিতেও থাকবে অস্থায়ী অবকাঠামো। যাতে ৩ হাজার দর্শক উপস্থিত থাকতে পারবেন।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। প্রথম রাউন্ডে মাসকটে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট। একই দিন মাঠে নামবে স্কটল্যান্ড-বাংলাদেশও। এই পর্বে খেলে দুটি গ্রুপ থেকে চারটি দল টুর্নামেন্টের মূল পর্বে (সুপার টুয়েলভ) সুযোগ পাবে। সুপার টুয়েলভ শুরু হবে ২৩ অক্টোবর।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম