আইসিসির মাসসেরার দৌড়ে এবার নাসুম

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৫:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:২০

এই বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি দিচ্ছে আইসিসি। যার জন্য প্রতি মাসেই সেরাদের মনোনয়ন ঘোষণা করে আসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার সেই তালিকায় স্থান পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের পাওয়ার হিটার জাসকারান মালহোত্রা। 

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ধরাশায়ী করতে বড় অবদান ছিল নাসুমের। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারাতে তিনি ৮ উইকেট নিয়েছেন। এরমধ্যে চতুর্থ ম্যাচেই ১০ রানে নেন ৪ উইকেট।

মূলত আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। নাসুমকে সেরা নির্বাচিত করতে এই লিংকে (https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month) গিয়ে ভোট দিতে হবে।

নাসুমের মতো নেপালের লামিচানেও পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। আইসিসি ওয়ার্ল্ডকাপ ক্রিকেট লিগ-২-এ ৬ ওয়ানডেতে নিয়েছেন ১৮ উইকেট। এরমধ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে তার ১১ রানে ৬ উইকেট শিকার নজর কাড়ে সবার।

আর তৃতীয় নমিনেশন পাওয়া জাসকারানও স্মরণীয় হয়ে আছেন বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে। চতুর্থ ক্রিকেটার হিসেবে এক ওভারে ছয়টি ছক্কা মারার কীর্তি গড়েছেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৭৩ রানের ঝড়ো ইনিংস খেলার সময় এই নজির স্থাপন করেন তিনি। সার্বিকভাবে ওয়ার্ল্ডকাপ ক্রিকেট লিগ-২-এ ৬ ওয়ানডেতে ২৬১ রান করেছেন। যেখানে তার গড় ৮৭।

/এফআইআর/এমওএফ/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম