না চেয়েই সর্বোচ্চ ভোট পেয়েছেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৭:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:০২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট চাননি নাজমুল হাসান পাপন। তারপরও যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার মিরপুর কার্যালয়ে ক্লাব ক্যাটাগরিতে ৫৭ ভোট দিয়েছেন ভোটাররা। তার মধ্যে ৫৩ ভোট পেয়েছেন তিনি। ভোটের মাধ্যমে প্রথমবার পরিচালক নির্বাচিত হলেও পাপন একটি ভোটও চাননি কোনও কাউন্সিলের কাছ থেকে।

পরিচালক নির্বাচিত হওয়ার পর আজ (বৃহস্পতিবার) টানা চতুর্থবারের মতো বসেছেন বিসিবি সভাপতির চেয়ারে। নতুন মেয়াদে সভাপতি হয়ে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘সত্যি কথা আমি কারও কাছে ভোট চাইনি। আমি দেখতে চেয়েছিলাম, কী হয়। ভোট না চেয়ে কতদূর যেতে পারি।’

ভোটারদের নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘অনেক ভোটার দেখেছিলাম, দেখার পর অনেকে বললো যে এই ভোটটা তো পাবো না। সব তো আর আমাদের লোক না। আমার ধারণা ছিল এবার প্যানেল না দেওয়ার পেছনে এটা একটু দেখা। ৫৩ জনের মধ্যে অনেকেই আছেন যাদেরকে দেখে আমরা মনে করি বিরোধী দল। কিন্তু ক্রিকেটের স্বার্থে ওরা কিন্তু আমাকে ভোট দিয়েছে। ক্রিকেট এমন একটা প্যাশন যে এখানে আমরাই নিজেদেরকে আলাদা করে দলাদলি করে ভাগ করে রেখেছি। এখানে সবাই একসঙ্গে থাকবে এটাই হবে আমার সামনের চ্যালেঞ্জ।’
 
নির্বাচনে আসতে হলে মনোনয়নপত্রে একজন প্রস্তাবক ও দুইজন সমর্থকের প্রয়োজন হয়। পাপনের মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন চট্টগ্রামের কাউন্সিলর আ জ ম নাছির উদ্দীন। এছাড়া তার সমর্থক ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মর্তুজা  ও  আজাদ স্পোর্টিং ক্লাবের এনায়েত হোসেন।

প্রথম দফায় ২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে সভাপতি হয়ে এসেছিলেন পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো বসলেন বিসিবি সভাপতির চেয়ারে। বৃহস্পতিবার পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম