রাতে ওমান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৪:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৬:৩২

বিসিবি নির্বাচনের ঢামাঢোলে ঢাকা পড়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। গত তিনদিন ধরে ওমানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে মাহমুদউল্লাহরা। এবার একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছে তারা।   

শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ফলে ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলেই বাংলাদেশ দল চলে যাবে আরব আমিরাত। ওখানে একদিনের কোয়ারেন্টিন শেষ করে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে।

১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে। আগামী ৯ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ ও সাকিব আল হাসান।

১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের