নাঈম-লিটনের হাফসেঞ্চুরির পর সোহান ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ২২:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ একাদশ। আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে  ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে ওমানের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছেন সোহান-নাঈম-লিটনরা। এদিন নাঈম-লিটন হাফসেঞ্চুরি এবং সোহান ও শামীমের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে লাল-সবুজ জার্সিধারীরা।

কমবেশি সবাই রান পেলেও সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন রান পাননি। আগে ব্যাটিং করে বাংলাদেশ দল শুরুটা দারুণ করেছিল। মাঝে কিছুটা ছন্দপতন হলেও নুরুল হাসান ও শামীমের ব্যাটে বিপর্যয়টা কাটিয়ে উঠে বাংলাদেশ একাদশ। 

লিটন দাসের অধিনায়কত্বে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ একাদশ।  দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণভাবে এগোচ্ছিলো বাংলাদেশ ৬৮ বলে  দুই ওপেনার ১০২ রানের জুটি গড়ে ফেলেন। কিন্তু হুট করেই সাময় শ্রীবাস্তবের লেগ স্পিন সোজা খেলতে গিয়ে রিটার্ন ক্যাচ দেন। বলে অনেক গতি থাকলেও সেই বলটি সহজেই তালুবন্দি করেন শ্রীবাস্তব। আউট হওয়ার আগে ৩৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন।

লিটনের আউটের পরই মূলত ভেঙে পড়ে বাংলাদেশ একাদশের ব্যাটিং লাইনআপ। ২২ রানের মধ্যে টপ অর্ডার তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন সাজঘরে ফিরে যান। সৌম্য ৮ বলে ৮ রান করলেও মুশফিক গোল্ডেন ডাক মারেন। কিছুটা ওপরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া আফিফও কিছু করতে পারেননি। ২ বলে ৬ রান করে আফিফ আউট হন।  তবে এর প্রভাব খুব একটা পড়তে দেননি নুরুল হাসান ও শামীম হোসেন। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে দুশ’ পেরিয়ে যায় বাংলাদেশ।

সোহান-শামীমের ঝড় উঠার আগে নাঈম খেলেছেন দারুণ ইনিংস। ৫৩ বলে ৬৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩ চার  ও ২ ছক্কায় নাঈম নিজের ইনিংসটি সাজিয়েছেন। ৬ নম্বরে নেমে নুরুল হাসান সোহানও অসাধারণ ব্যাটিং করেছেন। ১৫ বলে ৭ ছক্কা সোহান ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। নাঈম সাজঘরে ফেরার পর ক্রিজে নামেন যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান শামীম হোসেন। শুরুতে কিছুটা দ্বন্দ্বে থাকলেও শেষ ওভারে পর পর দুই ছক্কা মেরে অস্বস্তি কাটিয়ে ফেলেন এই তরুণ। ১০ বলে ২ ছয় ও ১ চারে শামীম ১৯ রানে অপরাজিত ছিলেন।

ওমানের বোলারদের মধ্যে আমির কলিম ও সাময় শ্রীবাস্তব দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

ওমান ‘এ’ দল : আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।

/আরআই/এমআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি