ওমানের কন্ডিশনে ভালো করবেন ব্যাটসম্যানরা, বিশ্বাস শামীমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৪:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪:১০

প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বোলারদের উড়িয়ে দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ও নাঈম শেখের হাফসেঞ্চুরির পর নুরুল হাসান সোহান ও শামীম হোসেন ঝড়ো ইনিংস খেলেছেন। সব মিলিয়ে আশাজাগানিয়া পারফরম্যান্স বাংলাদেশ দলের।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটসম্যানদের এমন দুরন্ত ইনিংসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আশা শামীমের। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম ও লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সঙ্গে ব্যাটিং করেছি। অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এই পিচে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।’

লিটন-নাঈমের হাফসেঞ্চুরির পরই মূলত ওমানে ঝড় তোলেন সোহান-শামীম। মাত্র ১৫ বলে ৪৯ রান নিয়ে সোহান ও ১০ বলে ১৯ রান নিয়ে শামীম অপরাজিত ছিলেন। সব মিলিয়ে বাংলাদেশের ইনিংসে ছয়ের মার ১৩টি। শেষ ৫ ওভারে তোলে ৮১ রান।

নিজের ব্যাটিং নিয়ে শামীম বলেছেন, ‘আমি ব্যাটিংয়ে নেমে সুযোগ পাবো কম। বেশিরভাগ সময় ব্যাটিংয়ে যেতে হয় ১৫ ওভারের পর। ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার লক্ষ্য থাকে আমার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম